আ.লীগ-ছাত্রলীগের ৯২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেফতার তিন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৪

লক্ষ্মীপুরের রায়পুরে মশাল মিছিল, ফেসবুকে দলীয় কার্যক্রম চালানোর অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) রায়পুর থানার এসআই বলাই চন্দ্র দেবনাথ বাদী হয়ে মামলাটি করেন। 

এই মামলায় বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্বলাচ গ্রামের আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের হাবু সৈয়াল বাড়ি এলাকার ছাত্রলীগ নেতা শামিম হোসেন ও চরআবাবিল ইউপির হায়দরগঞ্জ এলাকার আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বিপ্লবকে গ্রেফতার করা হয়। তাদের বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান দলের ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মাঝেমধ্যে তারা ঝটিকা মিছিল করেন। এভাবে মিছিলের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ওই নেতাদের গ্রেফতার করে পুলিশ।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি