হাদির মৃত্যু: চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ ডিসেম্বর ২০২৫, ০০:২৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০০:৩০

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে একদল তরুণ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে নগরের খুলশী এলাকায় কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন তারা। খবর পেয়ে নগর পুলিশের সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যু সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর রাত পৌনে ১১টার দিকে ছাত্র-জনতা পরিচয়ে ২০-২৫ জন ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা হাদির হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দেন। পরে সেখানে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে তাদের সরিয়ে দেন।

অবস্থানকারীদের একজন মোহাম্মদ তানভীর বলেন, আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে হাদির ওপর হামলার ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে তাকে টার্গেট করা হয়েছে।

খুলশী থানার ওসি শাহিন আলম বলেন, ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন কিছু তরুণ। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আরও লোকজন আসছে বলে খবর পাওয়া গেছে। পুলিশের সদস্যরা সেখানে আছেন।

গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

/এফআর/
টাইমলাইন: ওসমান হাদির মৃত্যু
১৯ ডিসেম্বর ২০২৫, ০০:২৩
হাদির মৃত্যু: চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান
সম্পর্কিত
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
সর্বশেষ খবর
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?