হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দরকার নেই: মাহফুজ আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩

সাবেক তথ্য উপেদষ্টা মাহফুজ আলম বলেছেন, হাদির খুনিদের অবিলম্বে ভারত থেকে বের করতে হবে। এটা আমাদের মৌলিক দাবি। যতক্ষণ পর্যন্ত ফেরত না দেবে, ততক্ষণ পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের স্বাভাবিক সম্পর্ক রাখা দরকার আছে বলে মনে করি না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে শাহবাগে বিক্ষোভের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ভারতকে বলবো আমাদের কথা শুনতে হবে। খেল তামাশা বন্ধ করতে হবে। অন্যথায় আমাদের যেমন ঘুম হারাম হয়েছে, আপনাদেরও তেমনি ঘুম হারাম করে দেবো।

তিনি বলেন, পাঁচ আগস্টের মতো আমরা আবারও রাজপথে নেমেছি। আমরা শহিদী মৃত্যু চাই। আমরা অবিলম্বে ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত চাই। এটি কোনও সুশীল দাবি নয়, আমরা দাবি কার্যকর করতে চাই। আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছি। তাদের সুযোগ ছিলো জুলাই গণহত্যার বিপক্ষে অবস্থান নেওয়ার। এই দেশের পটপরিবর্তনকে স্বীকার করুন। তরুণ প্রজন্মকে মেনে নিন। তিনি আগামী নির্বাচনের পর গণতান্ত্রিক রূপান্তর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

/এমকে/আরআইজে/
টাইমলাইন: ওসমান হাদির মৃত্যু
১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩
হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দরকার নেই: মাহফুজ আলম
সম্পর্কিত
ভারতের কারাগারে আটক ফয়সাল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ওসমান হাদি হত্যা মামলা: অস্ত্র বিক্রেতা মাজেদুলকে জামিন দেননি হাইকোর্ট
হাদি হত্যা: ২৭ সেপ্টেম্বরের মধ্যে অধিকতর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?