চাঁদপুরে সড়ক অবরোধ, ডিসির বাসভবনের সামনে বিক্ষোভ

চাঁদপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৫, ১৮:১১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৮:১১

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। এ সময় শহরের বাসস্ট্যান্ড এলাকায় চাঁদপুর–কুমিল্লা সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে চাঁদপুরের জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। জেলা প্রশাসক বাইরে এসে বিক্ষোভকারীদের শান্ত করেন জেলা প্রশাসক।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমবেত হয়।

এ সময় এনসিপির নেতাকর্মীসহ বিক্ষুব্ধ জনতা চাঁদপুর–কুমিল্লা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়; এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

/এফআর/
টাইমলাইন: ওসমান হাদির মৃত্যু
১৯ ডিসেম্বর ২০২৫, ১৮:১১
চাঁদপুরে সড়ক অবরোধ, ডিসির বাসভবনের সামনে বিক্ষোভ
সম্পর্কিত
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ
পদ নেই ছাত্রদলে, তবু ‘নেতা’ পরিচয়ে থানার সামনে বিক্ষোভ
ভারতের কারাগারে আটক ফয়সাল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?