ওসমান হাদির মৃত্যু: ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আরিফুল ইসলাম সাব্বির, সাভার
১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকার সাভারের স্থানীয় এনসিপি নেতাকর্মীসহ স্থানীয় ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে শতাধিক এনসিপি নেতাকর্মী ও স্থানীয় ছাত্র-জনতা মহাসড়কের পাকিজা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে রাত ১১টা ৫০ মিনিটের দিকে মহাসড়কের উভয় লেনে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রায় ৫০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখার পর রাত ১২টা ৪০ মিনিট নাগাদ ১০ মিনিটের জন্য মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এরপর রাত ১টায় আবারও মহাসড়কের উভয় লেন অবরোধ করে রাখেন তারা।

এ সময় আন্দোলনকারীদের হ্যান্ড মাইকে ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘শহীদ হাদির রক্তে কেনা দেশটা কারো বাপের না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

রাত ১টা ৪৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে রাত ১১টার দিকে আশুলিয়ার নবীনগর চন্দ্রাসড়কের বাইপাইলে ঢাকামুখী লেন অবরোধ করে বিক্ষোভ করে একদল ব্যক্তি। এ সময় তারা সড়কে কাঠ পুড়িয়ে আগুন জালিয়ে হাদি হত্যার বিচার দাবি করে স্লোগান দেন। পরে জনদুর্ভোগ বিবেচনায় রাত ১টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

এছাড়া রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল।

/আরআইজে/
টাইমলাইন: ওসমান হাদির মৃত্যু
১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬
ওসমান হাদির মৃত্যু: ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
সম্পর্কিত
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?