চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলায় আহত ২, আটক ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২১ ডিসেম্বর ২০২৫, ১৮:২২আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:২২

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চলাকালে ট্রাফিক পুলিশের ওপর সিএনজিচালিত অটোরিকশার চালকদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ১০ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেকসংলগ্ন এলাকায় অভিযান শুরু করেন ট্রাফিক পুলিশের দুই সার্জেন্ট ও পাঁচ জন কনস্টেবল। এ সময় তারা একটি নম্বরহীন সিএনজিচালিত অটোরিকশাকে সংকেত দেন। ওই অটোরিকশাকে মামলা দেওয়ার সময় ১০ থেকে ১৫ জন চালক এসে তাদের ওপর হামলা করেন। তখন ট্রাফিক পুলিশের সঙ্গে চালকদের হাতাহাতি হয়। এতে সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার ও কনস্টেবল সালাউদ্দিন আহত হন।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার বলেন, ‘নিয়মিত অভিযানের সময় উল্টো পথে আসা একটি নম্বরহীন সিএনজিচালিত অটোরিকশা আটক করি। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা অটোরিকশার চালকেরা আমাদের ওপর হামলা করেন। এ ঘটনায় মামলা করা হবে।’

কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) আকাশ মাহমুদ বলেন, ‘এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত আছে এবং মামলা প্রক্রিয়াধীন। ১০ জনকে আটক করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী