তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আনন্দ মিছিল শেষে বিএনপি নেতার মৃত্যু

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৫, ২৩:২২আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ২৩:২২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবুল বশর (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ইছাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য ছিলেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আবুল বশর ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চুনিমিঝির টেক গ্রামের জালাল আহমেদ বাড়ির বাসিন্দা ছিলেন।

ইছাখালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যার পরে আমাদের নেতা তারেক রহমানের আগমন উপলক্ষে সবাই আনন্দ মিছিল বের করি। মিছিল শেষ করে দলীয় কার্যালয়ে পৌঁছালে বশর ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই স্ট্রোক করেন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এমন মৃত্যু আমাদের জন্য খুবই মর্মান্তিক।’

আবুল বশরের মৃত্যুতে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি