চট্টগ্রামে এক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জানুয়ারি ২০২৬, ১৯:৪৬আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৯:৪৬

চট্টগ্রামে একটি আসনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীসহ চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ সময় তিনি আট জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া। তার ক্ষেত্রে এক শতাংশ ভোটার সমর্থন যাচাইয়ে প্রয়োজনীয় সংখ্যক ভোটার পাওয়া যায়নি; যাচাইয়ে পাঁচ জন ভোটার অনুপস্থিত থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুর উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয় দলীয় মনোনয়নে প্রার্থীর সুনির্দিষ্ট নাম, আসন নম্বর ও ভোটার নম্বর উল্লেখ না থাকায়।

গণ অধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মুহাম্মদ নেজাম উদ্দীনের মনোনয়নপত্র বাতিল করা হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯৭ হাজার ১৭৫ টাকা বকেয়া পরিশোধ না করা এবং প্রয়োজনীয় ১০-বি সনদ দাখিল না করায়।

এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিদ্রোহী প্রার্থী এ কে এম আবু তাহেরের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। সিআইবি প্রতিবেদনে তাকে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করা হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়।

এদিকে চট্টগ্রাম-১১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী