বিএনপি প্রার্থী খায়ের ভূঁইয়ার চেয়ে তার গৃহিণী স্ত্রীর সম্পদ বেশি

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৬, ১৩:২৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৩:২৯

ত্রয়োদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল খায়ের ভূঁইয়া। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা পর্যালোচনায় দেখা গেছে, বিভিন্ন খাত থেকে তার বার্ষিক আয় ১৬ লাখ ৫০ হাজার ২০০ টাকা। তার স্ত্রী পেশায় গৃহিণী হলেও স্থাবর ও অস্থাবর সম্পদ খায়ের ভূঁইয়ার চেয়ে প্রায় দ্বিগুণের বেশি।

হলফনামা অনুযায়ী, আবুল খায়ের ভূঁইয়ার বয়স ৬৫ বছর। শিক্ষাগত যোগ্যতা বিএ/ বিএড। লক্ষ্মীপুর-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য। বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এ আসন থেকে দুই বার নির্বাচিত হন। আসনটি ছেড়ে দিলে উপ-নির্বাচনে খায়ের ভূঁইয়া নির্বাচিত হন।

বর্তমানে  বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদে আছেন তিনি। আবুল খায়ের ভূঁইয়ার নামে ১১টি মামলা ছিল। তবে এর মধ্যে সব মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। 

স্ত্রীর নামে যত সম্পদ

হলফনামা ঘেঁটে দেখা গেছে, আবুল খায়ের ভূঁইয়ার স্ত্রীর রওশন আরা বেগমের অকৃষি জমি রয়েছে এক কোটি ৩৭ লাখ ৩১ হাজার ১৬০ টাকার। ভবন রয়েছে এক কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৮০০ টাকার। স্বর্ণ আছে ২০ তোলা। নগদ টাকা আছে ১৫ লাখ ৬৬ হাজার ১৪৫ টাকা। তিনটি ব্যাংক হিসাবে জমা আছে ২ লাখ ৯৬ হাজার ৮৯৭ টাকা। ইলেকট্রনিকস পণ্য ৫০ হাজার ও আসবাবপত্র ৫০ হাজার টাকার রয়েছে। অর্জনকালীন মূলের সম্পদ রয়েছে এক কোটি ৩৭ লাখ ৩১ হাজার ১৬০ টাকার।

হলফনামা অনুযায়ী খায়ের ভূঁইয়ার ৬৩ লাখ ২৫ হাজার ৬১৬ টাকা মূল্যের গাড়ি রয়েছে। অকৃষি জমি রয়েছে ৬৬ লাখ ৬ হাজার ৫৮০ টাকার। অর্জনকালীন মূলের সম্পদ রয়েছে ৬৬ লাখ ৬ হাজার ৫৮০ টাকার। শেয়ার রয়েছে এক লাখ ৫০ হাজার টাকার। ইলেকট্রনিকস পণ্য এক লাখ ও আসবাবপত্র এক লাখ টাকার রয়েছে। আগ্নেয়াস্ত্র আছে ২১ হাজার ২৯৫ টাকার। বাড়ি ও স্থাবর সম্পত্তি থেকে নির্ভরশীলরা ভাড়া পান ১০ লাখ ৪৭ হাজার ৩২ টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, খায়ের ভূঁইয়ার ব্যাংক হিসাবে জমা আছে ৫ লাখ ৯৮ হাজার ৮৯৫ টাকা। নগদ টাকা আছে ৪৭ লাখ ৪২ হাজার ৯০২ টাকা। নির্ভরশীলদের বার্ষিক আয় দেখানো হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৫০ টাকা। নির্ভরশীলদের দায়-দেনা রয়েছে ১৩ লাখ ৩১ হাজার ৯৮৮ টাকা।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী