কম্বল বিতরণ করায় বিএনপি নেতাকে জরিমানা

ফেনী প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৬, ১৭:২৪আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৭:২৪

ফেনীর সোনাগাজীতে জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ করায় বিএনপির এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি এলাকায় কম্বল বিতরণকে কেন্দ্র করে রাতে এ জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতার নাম আমিন উদ্দিন। তিনি সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ফেনী–৩ আসনের (সোনাগাজী ও দাগনভূঞা) মতিগঞ্জ ইউনিয়নের একটি বাড়িতে লোক সমাগম ঘটিয়ে কম্বল বিতরণ করছিলেন আমিন উদ্দিন। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

পরে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া এ আদালতের নেতৃত্ব দেন। জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে রিগ্যান চাকমা বলেন, যিনি কম্বল বিতরণ করেছেন, তিনি একটি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তি। তার দলের প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের সময়ে কোনও ধরনের বিতরণ কার্যক্রম আচরণবিধি অনুযায়ী নিষিদ্ধ। তাই তাকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
নাহিদ-শফিকুরের উদ্দেশে রাশেদ খাঁন‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’
দুই মেডিক্যাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার