টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবক চমেক হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৬

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত মো. হানিফ (২১) নামে এক যুবককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে চমেক হাসপাতালে আনা হয়।

এর আগে সোমবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় নিজ মালিকানাধীন চিংড়ি ঘের দেখতে গিয়ে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন হানিফ।

আহত হানিফ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যাং এলাকার ফললুল করিমের ছেলে।

আহতের ভাই মো. ইমাম জানান, মাইন বিস্ফোরণে আহত হওয়ার পর স্থানীয়রা হানিফকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, "কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যাং এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর মাইন বিস্ফোরণে ২১ বছর বয়সী হানিফ গুরুতর আহত হয়েছে। রাত ৯টায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৬নং ওয়ার্ডে ভর্তি করেছেন। তার দুই পায়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।"

উল্লেখ্য, এর আগে রবিবার (১১ জানুয়ারি) একই এলাকায় ৯ বছর বয়সী হুজাইফা সুলতানা নামে এক শিশু মাথায় গুলিবিদ্ধ হন। বর্তমানে সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

/এম/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী