গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করলো পুলিশ

গাজীপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩২

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। রবিবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মৌচাকের তেলিরচালা এলাকায় শ্রমিকদের অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টেয়ার শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন ধরে গাজীপুরের মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন। এরই ধারাবাহিকতায় আজ সকালে মৌচাকের তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে তেলিরচালা এলাকার লেভেন্ডা গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ দিতে কারখানায় আসেন। তবে কাজে না গিয়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, মৌচাক এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

/আরএইচ/
সম্পর্কিত
উত্তেজনা কাটিয়ে সাভার-আশুলিয়ার কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য
শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
উত্তেজনা কাটিয়ে সাভার-আশুলিয়ার কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য
উত্তেজনা কাটিয়ে সাভার-আশুলিয়ার কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য
দখল-চাঁদাবাজি বন্ধ করুন, নইলে জেলে দেবো: নিজ দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি হুইপের
দখল-চাঁদাবাজি বন্ধ করুন, নইলে জেলে দেবো: নিজ দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি হুইপের
ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত যুবকের মৃত্যু
ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ