চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জানুয়ারি ২০২৬, ১৭:১৪ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:১৪

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহত তিন জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাহির সিগন্যাল টেকপাড়া এলাকায় আজাদ কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে যান প্রতিবেশীরা। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো হয়। তাদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। তারা হলেন কামরুল (২০), বাদশা (২৫) ও শাহানুর (২৫)। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ জানায়, আহতদের মধ্যে একজন পুরুষ ও এক নারীর মুখ আগুনে পুড়েছে। আরেকজনের হাত, পা, মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাদের চমেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘দগ্ধ তিন জনকে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত