জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য নিহতের ঘটনায় আরও দুই জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ডিএডি আব্দুল মোতালেব হত্যাসহ তিন র‍্যাব সদস্য আহতের মামলায় আরও দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। 

রবিবার (২৫ জানুয়ারি) ও সোমবার (২৬ জানুয়ারি) নগরের খুলশী এবং বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন-চাঁদপুর জেলার শাহরাস্তি নরুমপুর এলাকার শাহজাহান মোল্লা প্রকাশ দেলোয়ার হোসেনের ছেলে মিজান (৫৩) ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাভানিয়া এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে মামুন (৩৮)। 

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গত ১৯ জানুয়ারি বিকালে র‌্যাব-৭ এর একটি দল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল-সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০-৫০০ দুষ্কৃতিকারীরা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় র‌্যাবের চার সদস্য গুরুতর আহত হন। পরে পুলিশের সহযোগিতায় আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ পাঠানো  হয়। চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন এবং অপর ৩ র‌্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছে। 

এ ঘটনায় র‌্যাব-৭, চট্টগ্রাম বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখসহ ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মিজানকে গ্রেফতার করা হয়। অপর একটি অভিযানিক দল মহানগরের বায়েজিদ বোস্তামী থানাধীন বগুড়া নিবাস এলাকায় অভিযান পরিচালনা করে মামুনকে গ্রেফতার করা হয়। তাদেরকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের