‘আওয়ামী দোসর’ বলে ইসলামী ফ্রন্টের প্রার্থীর প্রচারে বাধা, কর্মীদের মারধর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ জানুয়ারি ২০২৬, ২০:৪০আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ২০:৪০

‘আওয়ামী দোসর’ ট্যাগ দিয়ে চট্টগ্রামের রাউজানে ইসলামী ফ্রন্টের প্রার্থী ইলিয়াছ নুরীর প্রচারে বাধা দেওয়া হয়েছে। এ সময় কয়েকজন নেতাকর্মী এবং সমর্থককে মারধর করা হয়। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিনাজুরী ইউনিয়নে মোমবাতি প্রতীকের প্রার্থী ইলিয়াছ নুরী প্রচার চালান। প্রচারণাকে কেন্দ্র করে সেখানে দলের কয়েকশ নেতাকর্মী ও সমর্থক ছিলেন। সন্ধ্যার আগে কাগতিয়া বাজারে স্লোগান দিয়ে প্রচারের সময় কয়েকজন যুবক বাধা দেন। এ সময় তাদের সঙ্গে ইসলামী ফ্রন্টের নেতাকর্মীদের হাতাহাতি হয়। একপর্যায়ে ইলিয়াছ নুরীর সমর্থকদের হাতে থাকা প্রতীকী মোমবাতি কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন ওই যুবকরা।

আসনটিতে ইসলামী ফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন মুহাম্মদ আলমগীর হোসাইন। তিনি বলেন, ‘কিছু যুবক কোনও কারণ ছাড়াই নির্বাচনি প্রচারে হামলা করেছেন। আমরা জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানাই।’

ইসলামী ফ্রন্টের প্রার্থী ইলিয়াছ নুরী জানান, ওই যুবকদের বাধার মুখে প্রচারণা বন্ধ করে তিনি ফিরে এসেছেন। বাধাদানকারী যুবকরা কোন দলের তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এর আগেই বাধাদানকারী যুবকরা পালিয়ে গেছে।ঘটনাটি কারা ঘটিয়েছে তা তদন্ত করে বের করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
পুলিশের উপস্থিতিতে কীভাবে ঘটলো এমন ঘটনা?
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত