তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ

নোয়াখালী প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৫

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণের নামে একটি কাগজ ধরিয়ে দেওয়া ভাঁওতাবাজি ছাড়া কিছুই নয়। এমন ভাঁওতাবাজির সীমা থাকা উচিত।’

সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে নির্বাচনি প্রচারণা শেষে পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় হান্নান মাসউদ স্লোগান দেন, ‘তোর কার্ড তুই নে, হাতিয়াকে ছেড়ে দে এবং তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে।’

হান্নান মাসউদ বলেন, ‘আমরা প্রচারণার জন্য লিফলেট দিচ্ছি, আর তারা কার্ড দিচ্ছে। আমরা হাতিয়াকে দিতে এসেছি, নিতে নয়। আমরা গুছিয়ে আনার কাজ করছি, বিশৃঙ্খলা করতে নয়। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদের আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। আমাদের এই লড়াই হবে শান্তিপূর্ণ। ১২ তারিখ কোনও চাঁদাবাজ-সন্ত্রাসীর বিজয় হবে না।’

পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য মাহফুজুল হক, উপজেলা জামায়াত নেতা আবদুল কাদের, এনপিপির ওই ইউনিয়নের আহ্বায়ক মো. সোহেল প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে