শীতে শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার ৭টি উপায়

জীবনযাপন ডেস্ক 
১৩ নভেম্বর ২০২৬, ১৫:৪১ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৪১

শীতের ঠাণ্ডা হাওয়া ও ঘরের ভেতরের শুষ্ক আবহাওয়া ত্বক থেকে কেড়ে নেয় তার স্বাভাবিক আর্দ্রতা। এর ফলে ত্বক হয়ে ওঠে টানটান, খসখসে ও মলিন। এই সমস্যা এড়াতে এবং পুরো মৌসুম জুড়ে ত্বককে কোমল ও সতেজ রাখতে দৈনন্দিন স্কিনকেয়ার রুটিনে সামান্য পরিবর্তন আনা অত্যন্ত জরুরি।

চলুন, জেনে নেওয়া যাক শীতে শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার কার্যকর ৭টি উপায়-

মৃদু ক্লিনজার ব্যবহার করুন

 এমন মৃদু ক্লিনজার বেছে নিন যা মুখ পরিষ্কার করার পাশাপাশি ত্বকের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা বজায় রাখে।

সপ্তাহে একবার এক্সফোলিয়েট করুন

ত্বকের মৃত কোষ দূর করতে সপ্তাহে অন্তত একবার এক্সফোলিয়েট করা জরুরি।

হাইড্রেটিং সিরাম ব্যবহার

ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে দিতে সিরাম অত্যন্ত কার্যকর। হায়ালুরোনিক অ্যাসিড বা নায়াসিনামাইড সমৃদ্ধ সিরাম ত্বককে মসৃণ ও তেলমুক্ত রাখতে সাহায্য করে।

ময়েশ্চারাইজার ব্যবহার করুন

শীতে ভারী ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। এটি ত্বকে দীর্ঘ সময় আর্দ্রতা ধরে রাখে এবং লালচে ভাব কমায়।

ওভারনাইট মাস্ক বা ফেস অয়েল লাগান

রাতে ত্বকের পুনর্নবীকরণ বাড়ে, তাই ঘুমানোর আগে ফেসিয়াল মাস্ক বা ফেস অয়েল ব্যবহার করলে সকালে ত্বক নরম ও উজ্জ্বল থাকে।

শরীরের যত্ন নিন

গোসলের ঠিক পরেই হালকা ভেজা ত্বকে বডি লোশন বা ক্রিম লাগালে আর্দ্রতা দীর্ঘস্থায়ী হয়।

প্রতিদিন এসপিএফ ব্যবহার করুন

রোদ না থাকলেও সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে হালকা সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি।

কিছু অতিরিক্ত সতর্কতা:

পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং অতিরিক্ত গরম পানিতে গোসল করা থেকে বিরত থাকুন। ঠোঁটের সুরক্ষায় ভালো মানের লিপবাম এবং হাতের যত্নে হ্যান্ড লোশন ব্যবহার করুন। ঘরের বাতাসে আর্দ্রতা বজায় রাখতে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন এবং হিটারের সামনে বেশিক্ষণ থাকা এড়িয়ে চলুন।

/এনআই/
সম্পর্কিত
শীতের আগেই খুশকির সমস্যা? কাজে আসতে পারে ঘরোয়া তিন প্যাক
কাশি-গলাব্যথায় কাবু? শীতে চুমুক দিন এই উষ্ণ পানীয়ে
শীতে নিউমোনিয়া থেকে কীভাবে শিশুদের রক্ষা করবেন?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে চুক্তি প্রয়োজন নেই, কেন বললেন ট্রাম্প?
ইরানের সঙ্গে চুক্তি প্রয়োজন নেই, কেন বললেন ট্রাম্প?
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
নওগাঁয় নবজাতক চুরির ঘটনায় বগুড়ায় নারী আটক, পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়
নওগাঁয় নবজাতক চুরির ঘটনায় বগুড়ায় নারী আটক, পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়
জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে অর্থায়ন জরুরি: শামা ওবায়েদ
জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে অর্থায়ন জরুরি: শামা ওবায়েদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল