হাতিয়ায় এনসিপিতে যোগ দিলেন বিএনপির দুই শতাধিক নেতাকর্মী

নোয়াখালী প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের দলীয় প্রার্থী আবদুল হান্নান মাসউদের হাত ধরে এনসিপিতে যোগ দিয়েছেন হাতিয়া বিএনপির দুই শতাধিক নেতাকর্মী। তাদের ফুল দিয়ে বরণ করে নেন হান্নান মাসউদ।

এ নিয় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের সাদকানের বাড়িতে শাপলা কলি প্রতীকের উঠান বৈঠকে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন হাতিয়া উপজেলা বিএনপির সদস্য জয়নাল আবেদিন জনু মেম্বার, চানন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নবীর উদ্দিন, সোনাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফয়সাল পায়েল, বুড়িরচর ইউনিয়ন যুবদলের সদস্য মো. সোহেল, জাহাজমারা ইউনিয়নের বিএনপির সদস্য ও ওয়ার্ড সভাপতি মো. নাহিদ, একই ইউনিয়ন তাঁতী দলের ক্রীড়া সম্পাদক রুবেল, ৫ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি নিসান উদ্দিনসহ বিএনপি যুবদল এবং ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী।

বৈঠকে আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আমরা একসঙ্গে কাঁধে-কাঁধ মিলিয়ে সুন্দর হাতিয়া গড়ে তুলবো। বিগত সময়ে আপনারা দল করেও সম্মান পাননি। আমি আপনাদের কী দিতে পারবো তা জানি না, তবে যথাযথ সম্মান দিতে পারবো; এটুকু বলতে পারি।’

তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে গত কয়েক দিনে এক হাজারের বেশি বিএনপি নেতাকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রতিদিন অসংখ্য নেতাকর্মী আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। যারা পরিচ্ছন্ন রাজনীতি করেন আমরা তাদের সবাইকে স্বাগত জানাই। স্বচ্ছ ইমেজের সবাই নতুন ধারার রাজনীতিতে যুক্ত হবে বলে আমি প্রত্যাশা করি।’

বৈঠকে এনসিপিতে সদ্য যোগদানকারী বিএনপি নেতা জয়নাল আবেদিন জনু মেম্বারের সভাপতিত্বে স্থানীয় ১১ দলীয় জোটের নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

/এএম/
সম্পর্কিত
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
ট্রাম্প চেয়েছেন বলে আমরা ১৪টি বোয়িং কিনছি, এয়ারবাসও কিনবো: বিমানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত