ইয়াবাসহ বিএনপি প্রার্থীর নির্বাচনি সমন্বয় কমিটির সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩০

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমনকে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় সন্দেহজনকভাবে আরও ৬ জনকে আটক করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বরুমচড়া ১নং ওয়ার্ডের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। আটক সালাউদ্দিন সুমন একই এলাকার মোহাম্মদ মিয়া মাস্টারের ছেলে। তিনি দক্ষিণ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

এ ছাড়াও তিনি চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার জামাল নিজামের নির্বাচনি সমন্বয় কমিটির দায়িত্ব পালন করছেন বলেও জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার ভোরে ২৮ পিস ইয়াবাসহ সালাউদ্দিন সুমনকে আটক করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ছাড়া আরও ছয় জনকে সন্দেহজনক আটক করে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। এ মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি