প্রথমবার এমপি হয়েই বাজিমাত মিন্টুর, ফেনীতে উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণ

ফেনী প্রতিনিধি 
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৯

প্রথমবার এমপি হয়েই বাজিমাত করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে এমপি হয়ে প্রথমবারের মতো মন্ত্রী হওয়ায় দাগনভূঞায় প্রত্যন্ত অঞ্চল থেকে পৌর শহরে উল্লাস ও মিষ্টি বিতরণ চলছে। তার নির্বাচনি এলাকায় আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হচ্ছে।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, এলাকার একজন প্রতিনিধি প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘ ৫৪ বছর পর দাগনভূঞায় সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল আউয়াল মিন্টু। সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে মন্ত্রিত্ব। অবহেলিত দাগনভূঞা জনপদের ভাগ্যাকাশে এ বিজয় সর্বত্র খুশির জোয়ার বইছে। দাগনভূঞা উপজেলাতেও পৃথকভাবে আনন্দ উদযাপন করা হয়। দলীয় কর্মীরা উপজেলা সদরে মিষ্টি বিতরণ করেন এবং উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরেন।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আবদুল আউয়াল মিন্টু। তার এই অর্জনের মধ্য দিয়ে ফেনীবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। এর আগে ফেনী-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই আসন থেকে সংসদ সদস্য হয়ে বস্ত্র ও পাট এবং বন ও পরিবেশসহ বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন লে. কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম। ২০০৬ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ সময় ফেনীবাসী আর মন্ত্রী পায়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। এরপর থেকেই তাকে ঘিরে শুরু হয় প্রত্যাশা। মিন্টু বিএনপির মনোনয়ন পাওয়ার পর থেকেই এলাকাবাসী আশা করেছেন, তিনি এমপি হলেই মন্ত্রী হবেন। 
মঙ্গলবার বিকালে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের সেই আশা পূরণ হলো।

দেশের খ্যাতিমান এই শিল্পপতি ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দুবারের সভাপতিসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। ইতোমধ্যে নিজ যোগ্যতায় বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেন। নিজ এলাকা দাগনভূঞায় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, কলকারখানা প্রতিষ্ঠাসহ এলাকার সার্বিক উন্নয়নে দীর্ঘ সময় ধরে ভূমিকা রেখে আসছেন। তার বাবা প্রয়াত হাজী সফিউল্যাহ দাগনভূঞা উপজেলার দুবারের চেয়ারম্যান ও ভাই মো. আকবর হোসেন দাগনভূঞা পৌরসভার মেয়র ছিলেন। তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল নারী উদ্যোক্তাদের সংগঠন ‘উইমেন এন্টারপ্রিনার্স অ্যাসোসিয়েশান (ওয়েব)’এর চেয়ারপারসন। তার জ্যেষ্ঠ ছেলে তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বলেন, ‌‘দাগনভূঞা তথা ফেনীর উন্নয়নে আবদুল আউয়াল মিন্টুর অনন্য অবদান রয়েছে। মন্ত্রী হয়ে তিনি এলাকার দীর্ঘদিনের নানা সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আশা করছি।’

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেছেন, ‘দীর্ঘদিন ধরে ফেনী-৩ আসনের জনগণ উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে। জনগণের বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পূর্ণ মন্ত্রী হওয়ায় আবদুল আউয়াল মিন্টু দাগনভূঞা-সোনাগাজীর ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখবেন।’

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আকবর হোসেন বলেন, ‘আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনি অঙ্গীকার পূরণে শতভাগ চেষ্টা করবেন। দাগনভূঞা-সোনাগাজীকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।’

সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম বলেন, ‘আবদুল আউয়াল মিন্টুর মন্ত্রী হওয়ার সংবাদে এলাকায় আনন্দের বন্যা বইছে।’

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘বেগম খালেদা জিয়ার পর ফেনীবাসী আর মন্ত্রী পায়নি। এবার মন্ত্রী পাওয়ায় ফেনীবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হলো।’

দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুল উদ্দিন কামরুল বলেন, ‘এই বিজয় ও মন্ত্রিত্ব দাগনভূঞা-সোনাগাজী জনপদের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। আমাদের প্রত্যাশা, এর মাধ্যমে এলাকার অবকাঠামো, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়নে নতুন গতি আসবে।’

 

/এএম/ 
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম