কক্সবাজারে চার দিনে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮

মিয়ানমার সীমান্তঘেঁষা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে কক্সবাজারে চার দিনে ১৫ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা। পৃথক অভিযানে এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ৩৪ বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়। এর আগে সীমান্ত পিলার-৩৬ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এর আগে ১৮ ফেব্রুয়ারি বর্ডার গার্ড বাংলাদেশ এর ৬৪ বিজিবি উখিয়ার হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় পৃথক অভিযানে ৯ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করে। এসব ইয়াবার মূল্য প্রায় ২৯ কোটি ৪০ লাখ টাকা বলে জানানো হয়েছে। 

অন্যদিকে রামু থানা পুলিশ পৃথক অভিযানে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে। এছাড়া বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও ৭০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়।  

পুলিশ জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। 

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।  

/এসটি/ 
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের