‌‘মবের শিকার’ অভিযোগে চাঁদপুর আইনজীবী সমিতির নির্বাচন থেকে সরে গেলো জামায়াত

চাঁদপুর প্রতিনিধি
০১ মার্চ ২০২৬, ১৯:৫৭আপডেট : ০১ মার্চ ২০২৬, ১৯:৫৭

‌‘মবের শিকার’ হওয়ার অভিযোগে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াত সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ’ প্যানেল। রবিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরের কাছে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। একইসঙ্গে তারা নির্বাচন বয়কটের ঘোষণা দেন।

প্যানেলটির নেতারা অভিযোগ করেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ও পরবর্তীতে মব সৃষ্টি করে তাদের প্রার্থীদের লাঞ্ছিত করা হয়েছে। বিশেষ করে সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানকে মব সৃষ্টি করে টেনেহিঁচড়ে অপদস্থ করা হয়। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। এজন্য নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারা।

ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বহিরাগতদের হামলার ঘটনা আইনজীবী সমিতি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়ার কথা ছিল। কিন্তু রহস্যজনকভাবে ক্যামেরা বন্ধ ছিল। এ অবস্থায় ঘোষিত নির্বাচন স্থগিত করে নতুন তফসিল ঘোষণা ও সুষ্ঠু পরিবেশে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা।’

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সালসহ পূর্ণাঙ্গ প্যানেল মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে, জামায়াত সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আবুল খায়ের মো. সালেহর নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেলের মনোনয়নপত্র দাখিল করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর বলেন, ‘জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের পক্ষ থেকে নির্বাচন বয়কট সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে। বিষয়টি বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্তের জন্য প্রক্রিয়াধীন আছে।’

প্রসঙ্গত, আগামী ৫ মার্চ আইনজীবী সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র বাছাই, আপত্তি দাখিল, শুনানি ও মনোনয়নপত্র প্রত্যাহার ১ মার্চ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৮২ জন।

 

/এএম/ 
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের