দেশি পোশাকে ভারতীয় স্টিকার লাগিয়ে বিক্রি, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মার্চ ২০২৬, ১৭:৪৮ আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৭:৪৮

চট্টগ্রামের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার ‘টেরি বাজারে’ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (৭ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ।

তিনি জানান, অভিযানে টেরি বাজার সংলগ্ন ‘রাজস্থান’ নামক একটি প্রতিষ্ঠানে বাংলাদেশি পোশাকে ওপর ভারতীয় স্টিকার লাগিয়ে বিক্রির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ফয়েজ উল্লাহ বলেন, এ ছাড়া পুরাতন স্টিকারের ওপর নতুন স্টিকার লাগিয়ে পণ্যের মূল্য বৃদ্ধি করে বিক্রি করার অপরাধে ‘খাজানা’ নামক একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের এ কর্মকর্তা আরও জানান, অন্যদিকে ‘কুদু’ নামক একটি প্রতিষ্ঠানে মেয়াদ ছাড়া ইফতার সামগ্রী বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও প্রক্রিয়াজাত করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
শপিং মল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত 
ঈদের আগে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি
রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা
সর্বশেষ খবর
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির