বাড়িতে ডাকাতির পর ৯ জনকে পিটিয়ে পুলিশে দিলো স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৭ মার্চ ২০২৬, ২১:৫৬ আপডেট : ১৭ মার্চ ২০২৬, ২১:৫৬

চট্টগ্রামের রাউজান উপজেলার এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতরা নগদ তিন লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার এবং ঈদের জন্য কেনা নতুন জামা-কাপড়সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। পরে ধাওয়া দিয়ে নয় জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে ডাকাত দলের এক সদস্য ছাদের ফটক দিয়ে বধুপাড়া গ্রামের মো. ইউসুফের বাড়িতে প্রবেশ করে। পরে ভেতর থেকে মূল দরজা খুলে দিলে ১৫-২০ জনের দলটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ইউসুফের ছয় ছেলে পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। ডাকাতরা একে একে প্রতিটি কক্ষে ঢুকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে।

ভুক্তভোগী পরিবারের সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘ডাকাতরা প্রায় এক ঘণ্টা ধরে লুটপাট চালায়। পরিবারের সদস্যদের মারধর করে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখা হয়। রাত আড়াইটার দিকে তারা পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে নয় জন ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।’

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডাকাতির ঘটনায় নয় জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

/এএম/ 
সম্পর্কিত
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক