বিদ্যালয়ে ক্লাস চলাকালে খসে পড়লো পলেস্তারা, ৩ শিক্ষার্থী আহত 

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৬, ১৮:২৬আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৮:২৮

লক্ষ্মীপুরের রায়পুরে ক্লাস চলাকালে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে ক্লাসে থাকা তিন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা সবাই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা হুড়োহুড়ি করে দ্রুত শ্রেণিকক্ষ থেকে বের হয়ে আসে। অনেকেই আতঙ্কে কান্না শুরু করে। এরপর শিক্ষকেরা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৯৬ জন। এর মধ্যে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ৯৭ জন শিক্ষার্থী। ওই শ্রেণিতেই দুর্ঘটনা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ক্লাস চলাকালীন হঠাৎ করেই শ্রেণিকক্ষের ছাদের একটি অংশের পলেস্তারা খসে পড়ে। আকস্মিক এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, ‘আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। ভবনটি নিরাপদ কিনা, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
শিক্ষার্থীদের ভিসার নামে প্রতারণা: আসামি ৩ দিনের রিমান্ডে
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী