সিঙ্গাপুর থেকে তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ, রাতে আসছে আরেকটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ এপ্রিল ২০২৬, ১৬:২০আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৬:৫২

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ভিড়েছে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি তেলবাহী জাহাজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর এটি ডিজেল নিয়ে বন্দরে আসা নবম জাহাজ। শুক্রবার (৩ এপ্রিল) রাতে আরেকটি জাহাজ ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ার কথা রয়েছে।

এ ছাড়াও বন্দরের বহির্নোঙরে এলপিজি ও এলএনজি নিয়ে আরও দুটি বড় জাহাজ পৌঁছেছে।

শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে আসা ডিজেলবাহী জাহাজটিকে বন্দরের ডলফিন জেটিতে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা বাংলা ট্রিবিউনকে বলেন, সিঙ্গাপুর থেকে তেল নিয়ে আসা জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে আনা হয়েছে। তেল খালাস প্রক্রিয়া দ্রুত শুরু হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বলেন, এমটি ইউয়ান জিং হে নামের জাহাজটি ভোরে বহির্নোঙরে এসে পৌঁছে। জাহাজটিকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হয়েছে।

তিনি বলেন, তাছাড়া রাতে শান গ্যাং ফা জিয়ান নামের আরও একটি জাহাজ ৩৪ হাজার টন জ্বালানি তেল নিয়ে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্চে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩৩টি জাহাজ ভিড়েছিল। তার মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নিয়ে ৮টি এবং এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে ৯টি জাহাজ এসেছিল।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি