চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্ন, সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ এপ্রিল ২০২৬, ২৩:৫৭ আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ২৩:৫৭

চট্টগ্রামে মিনহাজ উদ্দিন নামের এক যুবদল কর্মীর ওপর হামলা চালিয়ে এক হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত ওই যুবদল কর্মী আদালতে মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে হামলার শিকার হন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

সোমবার দুপুরে বাকলিয়ার বলুয়ার দিঘির পাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বলুয়ার দিঘির পাড় ও পাশের বউ বাজার এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। কয়েকটি বাড়িতেও হামলা চালানো হয়। এ ঘটনায় আরমান প্রকাশ এঞ্জেল নামের এক যুবক আহত হন।

আহত যুবদল কর্মী মিনহাজ উদ্দিন মাস্টারপুলের বাসিন্দা এবং ওই এলাকার জাকির গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত। আর আরমান বউ বাজার এলাকায় থাকেন। তিনি সবুজ নামের একজনের অনুসারী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বলুয়ার দিঘিরপাড় এলাকা থেকে আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন মিনহাজ। পথে তার ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তার একটি হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। মিনহাজের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বেলা দেড়টার দিকে দক্ষিণ বাকলিয়ার বউবাজার আহমদুর রহমান সড়কের কয়েকটি বাড়িতে পাল্টা হামলা চালান তার অনুসারীরা। সেখানে আরমান মারধরে আহত হন। তার বাড়িতেও ব্যাপক ভাঙচুর করা হয়।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মুহাম্মদ কবির ভূঁইয়া বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিনহাজ নামের একজনকে কুপিয়ে হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। এই ঘটনার জেরে তার অনুসারীরা কয়েকটি বাড়িতে হামলা চালান। দুটি ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার অভিযোগে এবার যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
খুলনায় দুই বছরে ২২২ হত্যা: দ্রুত জামিনে খুন করছে আসামিরা, বলছেন বিএনপির নেতারা
সর্বশেষ খবর
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
আর্জেন্টিনার সফরসূচিতে হঠাৎ পরিবর্তন
আর্জেন্টিনার সফরসূচিতে হঠাৎ পরিবর্তন
নতুন দুই থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন
নতুন দুই থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন
স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার অভিযোগে এবার যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা
স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার অভিযোগে এবার যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল