আর্জেন্টিনার সফরসূচিতে হঠাৎ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮

কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে কর্ডোবা যাওয়ার পরিকল্পনায় পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা থাকায় নির্ধারিত সময়ের এক দিন পর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিওনেল স্কালোনির দল।

আগের পরিকল্পনা অনুযায়ী, সোমবার সকালে কর্ডোবার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল আর্জেন্টিনা দলের। সেখানে বিকালে অনুশীলন করার কথা ছিল লিওনেল স্কালোনির শিষ্যদের। কিন্তু কর্ডোবায় সোমবার বিকেলে বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিকল্পনা বদলেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

নতুন সূচি অনুযায়ী, সোমবার বুয়েনস এইরেসের এজেইজায় অনুশীলন করবে আর্জেন্টিনা। বিকেল ৬টায় হবে সেই অনুশীলন। এরপর মঙ্গলবার সকালে কর্ডোবার উদ্দেশে রওনা হবে দলটি। সোমবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন কোচ স্কালোনি।

রবিবারও এজেইজায় অনুশীলন করেছে আর্জেন্টিনা। জিমে শরীর গরম করার পর মাঠে বল নিয়ে গতি ও সমন্বয়ের অনুশীলন করেন ফুটবলাররা। এরপর হয়েছে ট্যাকটিক্যাল অনুশীলন, ছোট জায়গায় খেলা এবং সেটপিসের প্রস্তুতি।

উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর কোস্টারিকার বিপক্ষে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। তিনি বলেছেন, ‘মঙ্গলবার আমরা কিছু পরিবর্তন আনবো। কয়েকজন আগের ম্যাচের একাদশে থাকতে পারে, সেটাই ন্যায্য। কয়েকজন খেলোয়াড়ের পারফরম্যান্স আমার ভালো লেগেছে, তারাও আবার সুযোগ পেতে পারে।’ 

আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্ডোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল ৫টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কোস্টারিকা। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে এটিই হবে আর্জেন্টিনার দ্বিতীয় ও শেষ ম্যাচ। এর আগে উরুগুয়ের কাছে হেরেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

স্কালোনি সম্প্রতি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছেন। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, নেশন্স লিগে এক ম্যাচও জেতেনি তুরস্ক
শুরুর আঘাত ইতালির, এরপর গুণে গুণে ৪ গোল দিলো বেলজিয়াম
৪৩ ম্যাচ পর হারলো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, লাল কার্ডেও থামানো যায়নি ইংল্যান্ডকে
সর্বশেষ খবর
নতুন দুই থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন
নতুন দুই থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন
স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার অভিযোগে এবার যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা
স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার অভিযোগে এবার যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল