‘জাটকা নিধন বন্ধ করা গেলে ইলিশের উৎপাদন ২০ লাখ মেট্রিক টনে এসে দাঁড়াবে’

চাঁদপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ১৭:০২ আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৭:০২

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘দেশে ১৯৮০ সালের আগে প্রচুর ইলিশ উৎপাদন হতো। কিন্তু মাঝখানে ইলিশ উৎপাদনে ভাটা পড়ে। বর্তমানে সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বছরে ৫ লাখ মেট্রিক টনের বেশি ইলিশ উৎপাদন হচ্ছে। সবার সহযোগিতায় জাটকা নিধন বন্ধ করা গেলে দেশে ইলিশের উৎপাদন ২০ লাখ মেট্রিক টনে এসে দাঁড়াবে।’

মঙ্গলবার (৭ এপ্রিল  এপ্রিল) দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিন উর রশিদ বলেন, ‘জেলেদের চালের পাশাপাশি তেলসহ বিভিন্ন উপকরণ সহায়তা দেওয়া হচ্ছে। যার বাজার মূল্য সাড়ে ৬ হাজার টাকা।’

মন্ত্রী বলেন, ‘কৃষি খাত শক্তিশালী হলেই দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে। যতদিন পর্যন্ত আমাদের কৃষি খাত মজবুত না হবে, ততদিন দেশের অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এই সরকার ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদফতরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী।

/এফআর/
সম্পর্কিত
মা ইলিশ ধরলে ৬ মাসের জেল
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
হঠাৎ ভারত থেকে ইলিশ আমদানি কেন বন্ধ করলো বাংলাদেশ?
সর্বশেষ খবর
মাদুরোকে আটকের আগে এআই চ্যাটবটের পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প: টাইম ম্যাগাজিন
মাদুরোকে আটকের আগে এআই চ্যাটবটের পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প: টাইম ম্যাগাজিন
সমুদ্রের বুকে চীনের গোপন ঘাঁটি? স্যাটেলাইট ছবিতে নতুন চমক
সমুদ্রের বুকে চীনের গোপন ঘাঁটি? স্যাটেলাইট ছবিতে নতুন চমক
‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু শনিবার 
‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু শনিবার 
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে