হঠাৎ ভারত থেকে ইলিশ আমদানি কেন বন্ধ করলো বাংলাদেশ?

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫০ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫০

বিশ্বের বৃহত্তম ইলিশ উৎপাদনকারী ও রফতানিকারক দেশ বাংলাদেশ ভারত থেকে গুজরাটি ইলিশের চলমান আমদানি হঠাৎ করেই স্থগিত করেছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দেওয়া অনাপত্তিপত্র বা এনওসি বাতিল করেছে মৎস্য অধিদফতর। মূলত ভারতীয় আমদানিকৃত ইলিশ যেন স্থানীয় বা পদ্মার ইলিশ নামে বিক্রি হতে না পারে, সেটির জন্যই এই স্থগিতাদেশ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে প্রথমবারের মতো ভারত থেকে ইলিশ আমদানির মাধ্যমে আলোচনার জন্ম দেয় বাংলাদেশ। পিটিআইয়ের উদ্ধৃতি দিয়ে মৎস্য ব্যবসায়ীরা জানান, মূলত গুজরাটের সুতি ও সুস্বাদু নয় এমন জাতের এই ইলিশ দেশটির ভাড়ুচ বন্দর হয়ে বাংলাদেশে আসছিল। চলতি অর্থবছরে ভারত থেকে ১ হাজার ৭৩৯ দশমিক ৫০ টন ইলিশ আমদানির অনুমতি দেওয়া হলেও মৎস্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. খালেদ কনক স্বাক্ষরিত এক চিঠিতে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) অন্তত ১০৩টি এনওসি প্রত্যাহার করা হয়। বেনাপোল স্থলবন্দর দিয়ে গুজরাটের এই ইলিশ আমদানির পথ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দেশীয় আমদানিকারকরা।

আমদানিকারক সৈয়দ মাহিদুল হক রুবাই বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, হঠাৎ এই নিষেধাজ্ঞার কারণে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ভারতে কেনা ইলিশ এখন কম দামে ফেরত পাঠাতে হবে এবং অতিরিক্ত আমদানি খরচের লোকসানও তাদের বহন করতে হচ্ছে। একইভাবে আরেক আমদানিকারক জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, সীমান্তের গুদামে থাকা ইলিশ কম দামে বিক্রি করতে বাধ্য হওয়ায় এবং অপ্রত্যাবর্তনীয় ওভারহেড খরচের কারণে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হবে।

এদিকে মৎস্য অধিদফতর থেকে আমদানির অনুমতি বাতিলের সুনির্দিষ্ট কোনও কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বেনাপোল মৎস্য ও মান নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানিয়েছেন, মৎস্য অধিদফতরের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর ফলে বেনাপোল বাজারে ভারতীয় ইলিশের সরবরাহ বন্ধ রয়েছে।

শিল্প সংশ্লিষ্ট অভ্যন্তরীণ সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ইলিশ দেশীয় পদ্মার ইলিশ হিসেবে বিক্রি রোধ, আন্ডার-ইনভয়েসিংয়ের মাধ্যমে সম্ভাব্য অর্থ পাচার রোধ এবং অভ্যন্তরীণ ইলিশ উৎপাদনে জোর দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ার কারণে দাম ঊর্ধ্বমুখী ছিল। এই ঘাটতি পূরণে গুজরাটের নর্মদা নদীর সস্তা ইলিশ বাজারে ভূমিকা রাখছিল।

অন্যদিকে বাংলাদেশ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করায় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ঐতিহ্যগতভাবে পাঠানো পদ্মার ইলিশের রফতানি বা কোনও চালানও এখন পর্যন্ত ঘোষণা করেনি ঢাকা। এর আগে বিগত বছরগুলোতে পূজার সময়ে সীমিত পরিসরে ইলিশ উপহার হিসেবে পাঠানো হলেও বর্তমান সরকারের অধীনে এবার এখনও সেটির কোনও ঘোষণা আসেনি।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত
সংগীত তারকা থেকে ফার্স্ট লেডি: কে এই পেং লিয়ুয়ান?
সর্বশেষ খবর
শাখা-এটিএম ছাড়াই ব্যাংকিং, বদলাবে কী গ্রাহকের জীবনে
শাখা-এটিএম ছাড়াই ব্যাংকিং, বদলাবে কী গ্রাহকের জীবনে
মেসির বিদায়ী ম্যাচের টিকিট শেষ দুই ঘণ্টারও কম সময়ে!
মেসির বিদায়ী ম্যাচের টিকিট শেষ দুই ঘণ্টারও কম সময়ে!
সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
ছেলে-মেয়েরা যাতে কোনোভাবেই মাদকাসক্ত না হয়: ডা. জাহিদ 
ছেলে-মেয়েরা যাতে কোনোভাবেই মাদকাসক্ত না হয়: ডা. জাহিদ 
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা