কুয়েতে কারাভোগ করে দেশে ফেরার পর বিমানবন্দরেই মারা গেলেন প্রবাসী

ফেনী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ২১:২৩আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ২১:২৩

বৈধ কাগজপত্র না থাকায় কুয়েতে কারাভোগ শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মৃত্যু হয়েছে ফেনীর যুবক নুরুল ইসলাম সাগরের (৩৫)।

জানা গেছে, শনিবার (১৮ এপ্রিল) রাতে কুয়েত থেকে তাকে বাংলাদেশগামী ফ্লাইটে ফেরত পাঠানো হয়। রাত ১টার দিকে তিনি বিমানবন্দরে নামেন। কিছুক্ষণ পরই হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়।

পরিস্থিতির অবনতি হলে বিমানবন্দর পুলিশ দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত আনুমানিক ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত নুরুল ইসলাম সাগর ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়ার ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টে জীবিকার সন্ধানে কুয়েতে পাড়ি জমান সাগর। তবে বৈধ কাগজপত্র না থাকায় সেখানে পুলিশ তাকে আটক করে। প্রায় ১৫ দিন কারাভোগের পর তাকে দেশে ফেরত পাঠানো হয়।

সাগরের পরিবারের দাবি, দীর্ঘদিনের মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তার ছোট বোন শেফালী আক্তার আরজু বলেন, তিনি পুরোপুরি সুস্থ ছিলেন, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

সাগরের বাবা  শাহজাহান মিয়া জানান, বিমানবন্দরে মৃত্যুর খবর পেয়ে তিনি দ্রুত ঢাকার উদ্দেশে রওনা দেন। রবিবার দুপুরে লাশ গ্রামের বাড়িতে পৌঁছায়।

এ বিষয়ে পরশুরাম থানার ওসি আশরাফুল ইসলাম জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফনের প্রক্রিয়া চলছে। রবিবার বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

/এফআর/
সম্পর্কিত
মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাওয়ার তথ্য সঠিক: ডা. জাহেদ
দেশীয় কোটায় প্রবাসীদের হজযাত্রার নেপথ্যে কী
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার