প্রবাসী কল্যাণ মন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৬ নভেম্বর) বিকালে সিলেট নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে যান তিনি। এ সময় আরিফুল হক চৌধুরীর চিকিৎসার বিষয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজ নেন।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তারা হাসপাতালে মন্ত্রীর স্ত্রী শামা হক চৌধুরীর সঙ্গেও কথা বলেন।

এর আগে শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যাওয়ার পথে বুকে ব্যথা অনুভব করেন আরিফুল হক চৌধুরী। পরে তার পূর্বনির্ধারিত সফর বাতিল করে দ্রুত তাকে নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে সেখানেই তাকে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এদিকে অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় মন্ত্রীর পূর্বনির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
পেটে ছিল যমজ সন্তান, সিজারের পর চিকিৎসক ফেরত দিলো একজনকে
কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী, নেওয়া হলো হাসপাতালে
ডিসেম্বরে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সর্বশেষ খবর
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি নিয়ে বিতর্ক, সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতারা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি নিয়ে বিতর্ক, সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতারা
তাজমহল-আগ্রা ফোর্ট ঘুরতে মেট্রোয় যাতায়াত, জেনে নিন রুট ও ভাড়া
তাজমহল-আগ্রা ফোর্ট ঘুরতে মেট্রোয় যাতায়াত, জেনে নিন রুট ও ভাড়া
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে নানান কর্মসূচি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে নানান কর্মসূচি
যুদ্ধের মধ্যেও গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ
যুদ্ধের মধ্যেও গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ
সর্বাধিক পঠিত
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ