হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মে ২০২৬, ২১:১০আপডেট : ০৭ মে ২০২৬, ২১:১০

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘দেশে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমরা চাই না হামের কারণে আর একটি শিশুও মৃত্যুবরণ করুক। সরকারকে বলবো, আপনারা পর্যাপ্ত চিকিৎসাসেবা বৃদ্ধি করুন। হামে প্রতিরোধে ব্যবস্থা নিন।’

বৃহস্পতিবার (৭ মে) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি’ হলে এনসিপিতে নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে। বর্তমান সরকার ও সংশ্লিষ্টরা এমন পরিবেশ নিশ্চিত করতে কাজ করছেন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক নিরাপদে বসবাস করতে পারবেন।’

পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব ও সতর্কতা আরও বেড়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গেছে। বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবার নিরাপত্তা এবং নাগরিক অধিকার নিশ্চিতের দায়িত্ব আমাদের নিতে হবে।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, আমরা তাদের নির্বাচন নিয়ে কোনও কথা বলতে চাই না। তবে আমরা দেখেছি নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, তাদের ভোটদান থেকে বিরত রাখা হয়েছিল। তাদের অধিকাংশই ছিল মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের। আমি আমাদের জাতীয় সংসদেও এটা বলেছি, সেখানে (পশ্চিমবঙ্গে) মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটার প্রভাব বাংলাদেশেও পড়বে। নির্বাচনের পরেও সেখানে মুসলিম নির্যাতন হচ্ছে, মতুয়া, দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করা হচ্ছে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের শত্রুপক্ষ তারাই যারা বাংলাদেশবিরোধী, বাংলাদেশের স্বার্থবিরোধী, তারা নানা উসকানি দেবে, সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে, নানা প্রোপাগান্ডা ছড়াবে। আমাদের এ বিষয়ে সচেতন থাকতে হবে। আমরা এটা দেখিয়ে দেবো, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান বাংলাদেশ। বাংলাদেশকে বাংলার মুসলমান, দলিত, মতুয়া সম্প্রদায়সহ সবার দায়িত্ব নিতে হবে এবং তাদের অধিকারের পক্ষে কথা বলতে হবে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

আজ যারা এনসিপিতে যোগ দিচ্ছেন এবং যারা আগে থেকেই আছেন সবাইকে একটাই প্রতিজ্ঞা করতে হবে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কোনো বিরোধ রাখবো না। যে যেখান থেকেই আসুন না কেন, এনসিপির পতাকাতলে সবাই যোগ্যতা অনুসারে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। কারণ ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশে আবার সংকট তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলা করতে হবে। বাংলাদেশে জুলাই গণহত্যা ও সংস্কার বাস্তবায়ন করতে হবে। এটি এনসিপিকে বাস্তবায়ন করতে হবে। সেটি সংসদ এবং রাজপথে। আমাদের অনেক বোন রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাদের অধিকার রক্ষায় আমাদের কাজ করতে হবে।’

/এএম/ 
সম্পর্কিত
সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ
জাতীয় স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান চিফ হুইপের 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
সর্বশেষ খবর
বৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের ব্যাংকের তথ্য আবার চাইলো জবি প্রশাসন
বৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের ব্যাংকের তথ্য আবার চাইলো জবি প্রশাসন
বক্স অফিসে ঝড়, ফ্ল্যাট বিক্রিতে কোটি লাভ—উড়ছেন অক্ষয়
বক্স অফিসে ঝড়, ফ্ল্যাট বিক্রিতে কোটি লাভ—উড়ছেন অক্ষয়
সরকার জাতীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করবে না, আশা ড. ইফতেখারুজ্জামানের
সরকার জাতীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করবে না, আশা ড. ইফতেখারুজ্জামানের
গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ সভা ৪ জুলাই, যোগ দেবেন প্রধানমন্ত্রী
গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ সভা ৪ জুলাই, যোগ দেবেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা