যাত্রীবাহী মাইক্রোবাস মনে করে পুলিশের গাড়িতে হামলা, এরপর যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ মে ২০২৬, ২১:৩৪আপডেট : ০৯ মে ২০২৬, ২১:৪১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অংশে যাত্রীবাহী গাড়ি ভেবে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। এ সময় ধাওয়া দিয়ে এক চিহ্নিত ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার ব্যক্তির নাম রবিউল হোসেন (২৮)। তিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে, যার মধ্যে তিনটি ডাকাতির মামলা।

পুলিশ জানায়, মহাসড়কে ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে বিশেষ কৌশলে ডাকাতি চালিয়ে আসছিল। তারা চলন্ত মাইক্রোবাস বা প্রাইভেট কার লক্ষ্য করে রড বা লোহার পাইপ নিক্ষেপ করতো। এতে চালক আতঙ্কিত হয়ে গাড়ি থামালে ঝোপ থেকে বের হয়ে যাত্রীদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নিত চক্রটি।

শুক্রবার রাতে একই কায়দায় পুলিশের একটি সাদা মাইক্রোবাসকে লক্ষ্য করে রড নিক্ষেপ করে। তারা সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে রডটি নিক্ষেপ করেছিল। কিন্তু সেটি ছিল পুলিশের গাড়ি। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় বেশিরভাগ সদস্য পালিয়ে গেলেও রবিউল হোসেনকে গ্রেফতার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে ডাকাতরা পুলিশের গাড়িতে রড নিক্ষেপ করেছিল। এরপর গাড়ি থেকে নেমে আমরা একজনকে হাতেনাতে গ্রেফতার করেছি। 

গত বৃহস্পতিবার (৭ মে) রাতেও একই ধরনের কৌশলে সীতাকুণ্ড পৌর সদরের নুনাছড়া এলাকায় একটি বিয়ের মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।

/এফআর/
সম্পর্কিত
লাখ টাকা চুরির পর একই কাজ করতে গিয়ে ধরা পড়লো শিশুটি
কিশোরকে হত্যার পর মোবাইল ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
সর্বশেষ খবর
বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে নৌবাহিনী
বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে নৌবাহিনী
কলম্বিয়ার বিদায়ে কমলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের দাম
কলম্বিয়ার বিদায়ে কমলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের দাম
তেজগাঁও সাবস্টেশনে আগুন: মগবাজার-ইস্কাটনের বাসিন্দারা বিদ্যুৎ পাবেন কখন
তেজগাঁও সাবস্টেশনে আগুন: মগবাজার-ইস্কাটনের বাসিন্দারা বিদ্যুৎ পাবেন কখন
বাংলামোটরে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
বাংলামোটরে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল