শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বাসা ঘেরাও করেছে জনতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ মে ২০২৬, ২২:০১ আপডেট : ২১ মে ২০২৬, ২২:০৭

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। 

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিসমিল্লাহ ম্যানশন ঘিরে শত শত এলাকাবাসী বিক্ষোভ করেন। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছ থেকে বের করে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বিসমিল্লাহ ভবনের সিঁড়িঘরে এক শিশুকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে ঘটনাস্থলে যায় বাকলিয়া থানা পুলিশ। অভিযুক্তকে ভবন থেকে বের করে আনার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যদের পিছু হটে ভবনের ভেতরে অবস্থান নিতে হয়। এ সময় জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকে। অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তারা। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির বাসা ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয় জনতা। এ অবস্থায় সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। আইনশৃঙ্খলা বাহিনী মাইকিং করে জনসাধারণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানায়। অভিযুক্তকে নিরাপদে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় লোকজনকে শান্ত থাকতে বলা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
দুই মাসে ২৭ পুলিশ সদস্য বরখাস্ত 
সাজেকে অবরোধের পঞ্চম দিন, দাবিতে অনড় আন্দোলনকারীরা
ফ্রান্সে জোড়ালো বিক্ষোভের ডাক: অগ্নি পরীক্ষায় ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান
সেন্টমার্টিনে রাত্রিযাপন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
সেন্টমার্টিনে রাত্রিযাপন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
বিগ ব্যাশে বাংলাদেশের মোস্তাফিজ
বিগ ব্যাশে বাংলাদেশের মোস্তাফিজ
বাংলাদেশ ও জাপানের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ
বাংলাদেশ ও জাপানের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক