সিটি করপোরেশনের ট্রাকচাপায় ছাত্রদলের নেতাসহ নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ২২:০৫আপডেট : ০৯ জুন ২০২৬, ২২:০৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রদলের সাবেক এক নেতাসহ দুই জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (০৯ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জালকুঁড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে আবদুল কাদের জিলানী (২৭) এবং পটুয়াখালীর দশমিনা থানার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে মাসুম খান (২৮)।

আবদুল কাদের জিলানী ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং মাসুম খান নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেলে ছাত্রদলের সাবেক নেতা আবদুল কাদের জিলানী ও যুবদল নেতা মাসুম খান যাচ্ছিলেন। একই সময়ে তাদের পাশ দিয়ে সিটি করপোরেশনের বর্জ্য পরিবহনকারী একটি ট্রাক যাচ্ছিল। সোয়া ৬টার দিকে দশপাইপ এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ট্রাকটি জব্দ করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‌‘ট্রাক ও মোটরসাইকেলটি একই দিকে যাচ্ছিল। ওভারটেক করার সময় মোটরসাইকেল থেকে একজন নিচে পড়ে গেলে ট্রাকের সামনের চাকা তার কোমরের ওপর দিয়ে চলে যায়। অপরজনও নিচে পড়ে গেলে ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে দুজনের মৃত্যু হয়। ট্রাকটি সিটি করপোরেশনের ভাড়ায় পরিচালিত হচ্ছিল। ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য অপসারণের কাজে ট্রাকটি ভাড়া করা হয়েছিল বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’  

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, ‘নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে নিহত দুজনের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
২২ বছর ধরে ব্যবসা করছেন বৃদ্ধ, রাতের আঁধারে দোকানটি গুঁড়িয়ে দিলেন বিএনপি নেতা
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কফি ন্যাপ কী? এই কৌশল কেন এত কার্যকর
কফি ন্যাপ কী? এই কৌশল কেন এত কার্যকর
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
হাসিনার শেখ সেলিম চমকের আড়ালে ঘনীভূত সংকট
হাসিনার শেখ সেলিম চমকের আড়ালে ঘনীভূত সংকট
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন