লক্ষ্মীপুরে দুই বোনকে গণধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৬, ০৭:২০আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ০৭:৪৬

লক্ষ্মীপুরের কমলনগরে দুই বোনকে গণধর্ষণ মামলার প্রধান আসামি খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে তোরাবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

লক্ষ্মীপুর ধর্ষণ মামলাটির অপর আসামিরা হলেন  কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের বাসিন্দা খোকন, সিরাজ, ইউসুফ ও আবদুল করিম। এছাড়া মামলায় অজ্ঞাত আরও একজন আসামি রয়েছেন বলে পুলিশ জানায়।
এর আগে, ২৯ মার্চ রাতে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে দুই বোন গণধর্ষণের শিকার হন বলে পরিবারের অভিযোগ। শুক্রবার ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে তাদের পাঠিয়েছে পুলিশ।
নির্যাতনের শিকার দু’জনের ভাইসহ স্থানীয়রা জানান, অভিযুক্তরা নবনির্বাচিত ইউপি মেম্বার আব্দুর রহিম দুলাল মাঝির চাচাতো ভাই ও নিকটাত্মীয় হওয়ার কারণে মীমাংসার নামে সময়ক্ষেপণ করে ধর্ষণের আলামত নষ্ট করার অপচেষ্টা করা হয়েছে।

স্থানীয় ইউপি মেম্বার আবদুর রহিম দুলাল মাঝি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমি ধর্ষিতাদের উপকার করতে চেষ্টা করেছি।

ওসি জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ভিকটিমরা ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা নেয়া হয়েছে, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের