পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুন ২০২৬, ১৩:৩৭আপডেট : ১৩ জুন ২০২৬, ১৩:৩৭

তল্লাশির কথা বলে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় বাংলাদেশ দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা করে গাড়িতে তুলে থানায় নিয়ে যায় পুলিশ। তিনি ও সেখানে জড়ো হওয়া মানুষ তার পরিচয় দিলেও তাকে ‘আসামি’ উল্লেখ থানায় নিয়ে যান। নেওয়ার সময় ওসিকে ফোনে থানায় নেওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি নিয়ে যেতে বলে দাব করেন এই ক্রিকেটার। থানায়ও তাকে হেনস্তা করা হয়। চোখ নামিয়ে কথা বলতে বলা হয়। একসময় থানায় অসহায় হয়ে কান্নায় ভেঙে পড়েন নাঈম হাসান। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ও পরিচালক ইসরাফিল খসরুর ফোনে থানা থেকে রক্ষা পান নাঈম।

থানায় কান্নাজড়িত কণ্ঠে নাঈম হাসান বলেন, ‘আজকে আমার সঙ্গে হয়েছে, কালকে আরেকজনের সঙ্গে হলে সে কার কাছে যাবে? তার জন্য আপনি আসবেন, এতগুলো মানুষ আসবে? কেউ আসবে না। ওই মানুষগুলো ভুক্তভোগী...।’ এর কাঁদতে থাকেন এই ক্রিকেটার।

তামিম ইকবাল কী বলেছেন- সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘তামিম ভাই ওসিকে দিতে বলেছেন, ওনার সঙ্গে কথা বলেছেন। আব্বুর সঙ্গে কথা বলেছে। ইসরাফিল ভাই কল দিয়েছিল। ওসি প্রথমে আমাকে বলছে, চোখ নিচে নামায় কথা বল। ওনার একটা কল আসার পর বলেতেছে, বসো তুমি। গাড়িতে করে আমাকে নিয়ে আসার সময় ওসিকে জিজ্ঞেস করেছিল, নিয়ে আসবে কি না। ওসি বলেছিল, থানায় নিয়ে আসতে। আমার পরিচয় দেওয়ার পরও নিয়ে আসতে বলেছে। আমাদেরকে পুলিশ-আর্মি জিজ্ঞাসা করে, কিন্তু মারবে কেন? আমি এর সুষ্ঠু বিচার চাই।’

/এফআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় ২ পুলিশ বরখাস্ত, তদন্তে কমিটি
ক্রিকেটার নাঈমের ঘটনায় দুই পুলিশের বিরুদ্ধে হচ্ছে মামলা: সিএমপি
নাঈমের পাশে আমরা আছি: তামিম
সর্বশেষ খবর
বিড়ালের কারণে ২২ মিনিট বন্ধ মেট্রোরেল
বিড়ালের কারণে ২২ মিনিট বন্ধ মেট্রোরেল
স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে কক্সবাজারে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে কক্সবাজারে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ফের বৃষ্টি, সঙ্গে বজ্রপাত ও ঝড়ো হাওয়া
রাজধানীতে ফের বৃষ্টি, সঙ্গে বজ্রপাত ও ঝড়ো হাওয়া
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প