ক্রিকেটার নাঈমের ঘটনায় দুই পুলিশের বিরুদ্ধে হচ্ছে মামলা: সিএমপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুন ২০২৬, ১২:৫৮আপডেট : ১৩ জুন ২০২৬, ১২:৫৯

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসান অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছেন বলে দাবি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (১৩ জুন) সংবাদ মাধ্যমে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (পিআর) আমিনুর রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসান শুক্রবার (১২ জুন) রাত ১টার দিকে ঢাকা থেকে নিজ বাসায় ফেরার পথে খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় খুলশী থানা পুলিশের রাত্রীকালীন মোবাইল-৩৩ টিমের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন।

ঘটনার প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে অপেশাদার আচরণের অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত খুলশী থানার এসআই (নিরস্ত্র) শফিকুল ইসলাম ভূঁইয়া ও সঙ্গীয় কনস্টেবল রাসেল চৌধুরীকে (বিপি-৮৪০৩০০৫১২৫) সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় ২ পুলিশ বরখাস্ত, তদন্তে কমিটি
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তা, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
সর্বশেষ খবর
ফ্ল্যাট-জমি কেনাবেচায় ‘প্রকৃত মূল্য’ দেখানোর সুযোগ: কালো টাকা সাদা নাকি বাস্তবতা?
ফ্ল্যাট-জমি কেনাবেচায় ‘প্রকৃত মূল্য’ দেখানোর সুযোগ: কালো টাকা সাদা নাকি বাস্তবতা?
ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় ২ পুলিশ বরখাস্ত, তদন্তে কমিটি
ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় ২ পুলিশ বরখাস্ত, তদন্তে কমিটি
আসামে ভারতীয় বিমান বাহিনীর কার্গো বিমান বিধ্বস্ত
আসামে ভারতীয় বিমান বাহিনীর কার্গো বিমান বিধ্বস্ত
এবার নদীপথে পুশইন, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ
এবার নদীপথে পুশইন, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প