চট্টগ্রাম পুলিশে বড় রদবদল, ৫ থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুন ২০২৬, ২৩:০২আপডেট : ১৫ জুন ২০২৬, ২৩:০২

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

সিএমপির সহকারী কমিশনার (পিআর) আমিনুর রশিদ এ তথ্য জানান। প্রজ্ঞাপন অনুযায়ী, কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলমকে ডবলমুরিং থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়াও ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খাঁনকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে সংযুক্ত করা হয়েছে। আবার সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোজ্জামেল হককে খুলশী থানার ওসি করা হয়েছে।

অপরদিকে, চকবাজার থানার ওসি বাবুল আজাদকে সিএমপি ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে। চাঁদগাঁও থানার ওসি নুর হোসেন মামুনকে চকবাজার থানার ওসি এবং ডিবি দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে চাঁদগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএমপি সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এ পদায়ন করা হয়েছে।

/এএম/ 
সম্পর্কিত
ইন্টারপোলের রেড নোটিশ, তবু ‘স্বাধীন’ পলাতকরা
বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছিল কোন সরকার
হারানো ২৪টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলো পুলিশ
সর্বশেষ খবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ৭৯ কোটি ৭২ লাখ টাকা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ৭৯ কোটি ৭২ লাখ টাকা
চট্টগ্রামের সড়কেও বসছে এআই ট্রাফিক সিস্টেম, খরচ ২১৭ কোটি টাকা
চট্টগ্রামের সড়কেও বসছে এআই ট্রাফিক সিস্টেম, খরচ ২১৭ কোটি টাকা
স্পেনকে রুখে দিয়ে বিশ্বকাপে নিজেদের চেনালো কেপ ভার্দে
স্পেনকে রুখে দিয়ে বিশ্বকাপে নিজেদের চেনালো কেপ ভার্দে
ইন্টারপোলের রেড নোটিশ, তবু ‘স্বাধীন’ পলাতকরা
ইন্টারপোলের রেড নোটিশ, তবু ‘স্বাধীন’ পলাতকরা
সর্বাধিক পঠিত
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান 
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান