৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ অক্টোবর ২০২৬, ১৮:১৩ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৮:২৮

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. নেজাম উদ্দিন (৪৫) নামের এক কৃষকের দুই হাত কাটা মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সরফভাটা মীরেরখীল সিঙ্গাপুর এলাকার রাঙ্গুনিয়া-বোয়ালখালী সীমান্তের গহীন বন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নেজাম উদ্দিন সরফভাটা মীরেরখীল ১ নম্বর স্লুইসগেট এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি গরু ছাগল পালন ও কৃষিকাজ করতেন। চার দিন আগে তার কাছে চাঁদা চেয়েছিল স্থানীয় একদল সন্ত্রাসী। তবে তিনি চাঁদা দেননি। এর মধ্যে আজ তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, বন্য হাতির আক্রমণ থেকে নিজের আবাদ করা আমন ধান রক্ষায় মঙ্গলবার রাতে জমি পাহারা দিতে যান নেজাম উদ্দিন। রাতের কোনও একসময় তাকে হত্যা করে বিলের পাশে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। এর মধ্যে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওই কৃষকের প্রতিবেশী ও স্বজন নুরুল আলম জানিয়েছেন, চার দিন আগে ঘর নির্মাণকে কেন্দ্র করে নেজামের কাছে চাঁদা চেয়েছিল সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‌‘রাতের কোনও এক সময় সন্ত্রাসীরা তাকে হত্যা করে দুই হাত কেটে ফেলেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি।’

তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনার খবর পেয়ে চট্টগ্রামের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্প ও ডিবি) এবং রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
গুলির শব্দ শুনে ছুটে যান স্ত্রী, রক্তাক্ত স্বামীকে হাসপাতালে নিয়েও বাঁচাতে পারেননি
জিডি করেও বাঁচতে পারেনি ছাত্রদল নেতা, প্রত্যাহার থানার ওসি
ছাত্রদল নেতা হত্যা : এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
‘অর্ণব’-এর তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, প্রাণ গেলো ৫ জনের
‘অর্ণব’-এর তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, প্রাণ গেলো ৫ জনের
৫৪ বছরেও রাভিনার ত্বকের উজ্জ্বলতা অটুট, ভরসা ঘরোয়া উপাদানে
৫৪ বছরেও রাভিনার ত্বকের উজ্জ্বলতা অটুট, ভরসা ঘরোয়া উপাদানে
আ.লীগ সন্ত্রাসী-ফ্যাসিস্টদের ক্লাব, বিএনপিকেও শিক্ষা নিতে হবে: গোলাম পরোয়ার
আ.লীগ সন্ত্রাসী-ফ্যাসিস্টদের ক্লাব, বিএনপিকেও শিক্ষা নিতে হবে: গোলাম পরোয়ার
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উদযাপন, বিজয়ীদের পুরস্কার বিতরণ
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উদযাপন, বিজয়ীদের পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল