গুলির শব্দ শুনে ছুটে যান স্ত্রী, রক্তাক্ত স্বামীকে হাসপাতালে নিয়েও বাঁচাতে পারেননি

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ১৯:১১ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৯:১২

গুলির শব্দ শুনে ঘর থেকে ছুটে বেরিয়ে যান আকলিমা আক্তার। কিছু দূর এগোতেই দেখেন, রক্তে ভিজে যাচ্ছে তার স্বামী খোরশেদ আলমের (৪৫) বুক। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই শেষ হয়ে যায় সব চেষ্টা। স্বামীকে হারিয়ে এখন শোকে ভেঙে পড়েছেন আকলিমা। একই সঙ্গে শঙ্কায় রয়েছেন নিজের ও পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তা নিয়ে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা দেড়টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ডেকে নিয়ে খোরশেদকে গুলি করে হত্যা করেছে। এ নিয়ে উপজেলায় তিন দিনের ব্যবধানে দুজন খুন হলেন।

খোরশেদ ওই গ্রামের খান বাড়ির রুহুল আমিনের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। 

নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার জানান, তার স্বামী মাটির ব্যবসা করতেন। বুধবার দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। ঘর থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরই তিনি গুলির শব্দ শুনতে পান। দৌড়ে গিয়ে দেখেন, তার স্বামীর বুক রক্তে ভিজে যাচ্ছে। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

আকলিমা আক্তারের অভিযোগ, ওয়ালিদ নামের এক ব্যক্তি মাটির ব্যবসা নিয়ে এর আগেও তার স্বামীকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। হয়তো তারাই খুন করেছেন।

স্বামীকে হারিয়ে শোকের মধ্যে থাকা আকলিমা এখন নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন। তার আশঙ্কা, পরিবারের অন্য সদস্যরাও হামলার শিকার হতে পারেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, খোরশেদের বুকে গুলির চিহ্ন রয়েছে। স্বজনেরা তাকে মৃত অবস্থায় লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ শুরু করেছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’

তিন দিনে দ্বিতীয় খুন

এর আগে গত রবিবার দিবাগত রাত ১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারিবাগান থেকে জাকির হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

‘মাদক কারবার’ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত জাকির পূর্ব নন্দনপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

/এএম/ 
সম্পর্কিত
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়
দিনেদুপুরে লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
জিডি করেও বাঁচতে পারেনি ছাত্রদল নেতা, প্রত্যাহার থানার ওসি
সর্বশেষ খবর
ইসরায়েল নতুন করে হামলা চালালে বিশ্ববাজারে ‘ভয়াবহ’ প্রভাব পড়বে: ইরান
ইসরায়েল নতুন করে হামলা চালালে বিশ্ববাজারে ‘ভয়াবহ’ প্রভাব পড়বে: ইরান
টাইব্রেকারে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ
টাইব্রেকারে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এবার বাংলাদেশের মাটি থেকেই দেখা গেলো এভারেস্ট-মাকালু!
এবার বাংলাদেশের মাটি থেকেই দেখা গেলো এভারেস্ট-মাকালু!
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল