এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে নিজ জেলায় সড়ক অবরোধ-বিক্ষোভ

চাঁদপুর প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ১৮:৫৮আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৮:৫৮

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় ও পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এবার তার পদত্যাগ, এইচএসসি-সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে শিক্ষামন্ত্রীর নিজ জেলা চাঁদপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী এবং পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে চাঁদপুর শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। 

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানিয়েছেন, অবরোধের কারণে প্রায় দেড় ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

চাঁদপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী এবং পরীক্ষার্থীরা

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, চলমান বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি-সমমানের পরীক্ষা নেওয়া উচিত নয়। তারা পরীক্ষা স্থগিত, শিক্ষাব্যবস্থার সংকট নিরসন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানান। তাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। 

একই দাবিতে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বরিশাল, ময়মনসিংহসহ অন্তত ১৩ জেলায় সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, বৈরী আবহাওয়ার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেকে পরীক্ষা দিতে পারেননি। দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত, যারা গতকাল পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ এবং শিক্ষার্থীদের নিয়ে অযাচিত মন্তব্য করায় ক্ষমা না চাইলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

/এএম/ 
সম্পর্কিত
জামিনে বেরিয়ে বিএনপি অফিসে হামলার অভিযোগ আ.লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে
ঢাকার দুই সিটি নির্বাচনজামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
মালয়েশিয়ার আদলে বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ করতে চায় সরকার
সর্বশেষ খবর
চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা?
চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা?
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী