থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

বান্দরবান প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে  মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৬‌ সেপ্টেম্বর) ভোর ৫টার দি‌কে ব‌লীপাড়া বাজা‌রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় স্থানীয় খবর দিলে ফায়ার সার্ভিস এসে পুলিশ, বিজিবি ও স্থানীয়রা মিলে  যৌথভাবে চেষ্টা চালিয়ে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক এক কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিহার বিন্দু চাকমা বলেন, ১৩টি দোকানের কেউই রাতে দোকানে ছিলেন না। এ সময় দোকানে চালু রাখা ফ্রিজে ত্রুটি বা বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

/এফআর/
সম্পর্কিত
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
ময়মনসিংহ মেডিক্যালে কী ঘটেছে, জানতে তদন্ত কমিটি গঠন
সর্বশেষ খবর
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
বিশ্ববাজারে কমলো তেলের দাম
বিশ্ববাজারে কমলো তেলের দাম
অল্প সময়ে কীভাবে সাজাবেন ভ্রমণসূচি
অল্প সময়ে কীভাবে সাজাবেন ভ্রমণসূচি
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী