কোটি টাকা চাঁদা চেয়ে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জুলাই ২০২৬, ০০:০১আপডেট : ২০ জুলাই ২০২৬, ০০:০১

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ‘ডিজিটাল ডট নেট’  ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সন্ত্রাসী মাইকেল রোহেন মিয়াসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন- মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আব্দুল মুমিন (৩০), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮) এবং মো. সাইফুদ্দিন (৩২)।

তবে এখনও এ ঘটনার মূল হোতা মোবারক হোসেন ইমনকে (ডেভিড ইমন) গ্রেফতার করা যায়নি। রবিবার (১৯ জুলাই) র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গত ১১ জুলাই নগরের চকবাজার এলাকার ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ‘ডেভিড-ইমন’ নামে এক সন্ত্রাসী এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় গত ১৩ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে চকবাজারের ডিডিএনের কার্যালয়ে হামলা চালায়।

হামলাকারীরা অফিসের কম্পিউটার, সার্ভার, মনিটর, ল্যাপটপ ও আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ব্যাপকভাবে ভাঙচুর করে। একই সঙ্গে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য অফিসে রাখা ৩৫ লাখ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

প্রকাশ্যে দিন দুপুরে সংঘটিত এ হামলার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় ডিডিএনের ম্যানেজার বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় দাঙ্গা, অনধিকার প্রবেশ, ভাঙচুর, চাঁদাবাজি, চুরি, ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

 র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিদের কয়েকজন হামলায় সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।

/এনআই/
সম্পর্কিত
উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দরে গ্রেফতার মামুন রিমান্ডে
২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে
কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ, ভগ্নিপতি গ্রেফতার
সর্বশেষ খবর
উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দরে গ্রেফতার মামুন রিমান্ডে
উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দরে গ্রেফতার মামুন রিমান্ডে
জিয়াউল আহসানের জলসিঁড়ির নয় তলা বাড়িতে কী আছে, তালিকা করছে দুদক 
জিয়াউল আহসানের জলসিঁড়ির নয় তলা বাড়িতে কী আছে, তালিকা করছে দুদক 
ঘুরতে গিয়ে আটকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করলো পুলিশ
ঘুরতে গিয়ে আটকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করলো পুলিশ
জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট