সাঙ্গু নদে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ১৪:৫৭আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৪:৫৭

বান্দরবানের থানচির বড়পাথর এলাকায় সাঙ্গু নদে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তিন্দুমুখ বিজিবি ক্যাম্প সংলগ্ন সাঙ্গু নদীর ঘাট এলাকায় মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি-৩৮ বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, মরদেহটি রাজা পাথর এলাকায় ভেসে উঠলে স্থানীয়রা খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ক্যাম্পের হেফাজতে রাখা হয়েছে। পরিবার আসলে মরদেহটি হস্তান্তর করা হবে।

এর আগে, শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার বড়পাথর এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে গেলে ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা মো. জাওয়াদ উল ইসলাম নিখোঁজ হন। ২৫ জুলাই চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের তিন সদস্যের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ মোট আট সদস্যের একটি উদ্ধারকারী দল দিনব্যাপী অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। পরে রবিবার সকালে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে তিন্দুমুখ বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় মরদেহটি ভেসে উঠলে সেটি উদ্ধার করা হয়।

/আরকে/
সম্পর্কিত
‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দুর্গম পর্যটন স্থানে যাওয়ার পথে সাঙ্গু নদে নৌকা উল্টে পর্যটক নিখোঁজ
ইউপি সদস্য মহিলা লীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 
সর্বশেষ খবর
অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার
অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার
ফ্রানৎস ফানোঁ কি সত্যিই সহিংসতার পক্ষের দার্শনিক?
ফ্রানৎস ফানোঁ কি সত্যিই সহিংসতার পক্ষের দার্শনিক?
সেন্টমার্টিন পরিবহনের দুর্ঘটনা: ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
সেন্টমার্টিন পরিবহনের দুর্ঘটনা: ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
মিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি