বান্দরবান ঘুরতে যাওয়া পর্যটকের লাশ মিললো পাহাড়ের গভীর খাদে

বান্দরবান প্রতি‌নি‌ধি
৩১ জুলাই ২০২৬, ১৬:০৮আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৬:০৮

বান্দরবানের রুমা উপজেলার বগা‌লেক ভিউ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত হ‌য়ে‌ছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দি‌কে বগা‌লেক ভিউ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলা বোরহানউদ্দীন উপজেলার জ‌হির উদ্দিনের ছেলে জামির উদ্দিন (৩২) ও ঢাকা লালবাগ পোস্তা এলাকার চুন্নুগাজীর মে‌য়ে রোকাইয়া আক্তার (৩০)।

পুলিশ জানায়, ঢাকা থেকে বুধবার ১০ পর্যটক মোটরসাইকেল নি‌য়ে বান্দরবানের বগা‌লেক বেড়া‌তে আসেন। সেখানে এক‌টি কটেজে তারা রাত্রিযাপন করেন। প‌র দিন তারা সেখান থেকে বিভিন্ন এলাকায় ছবি তুল‌তে যান এবং বিকালে ৮ পর্যটক বগা‌লেক ভিউ পয়েন্টে ফি‌রে আসেন। কিন্তু আর দুই জন ফি‌রে না এলে সঙ্গে থাকা গাইড বগা‌লেক সেনাবাহিনী‌কে বিষয়‌টি জানান।

প‌রে স্থানীয়‌দের মাধ্যমে খবর পেয়ে রাত ১০টার দি‌কে বগা‌লেক ভিউ পয়েন্টের পাশের এলাকার গভীর খাদ থেকে এ দুই পর্যটকের লাশ উদ্ধার ক‌রে।

সঙ্গে থাকা গাইড ইসমাইল জানান, গাইডের নিষেধ অমান্য করে মোটরসাইকেল নি‌য়ে তারা দুই জন ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যান। এরপর থেকে তা‌দের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। প‌রে বিষয়‌টি সেনাবাহিনী‌কে জানালে অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দি‌কে পাহাড়ের খাদ থেকে তা‌দের লাশ উদ্ধার করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানান, ওই পর্যটকরা স্থানীয় টুরিস্ট গাইড না নিয়েই সেখানে বেড়াতে যান। পরে স্থানীয়রা খবর দিলে রাস্তার পাশে গভীর খাদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিয়ের পাঁচ বছরেও সন্তান হয়নি, মানত করতে পীরের মাজারে যাওয়ার পথে ৩ জনের মৃত্যু
নতুন করে তৈরি হচ্ছে ১৪৯৮ পর্যটনকেন্দ্র, গুরুত্ব পাবে বেসরকারি বিনিয়োগ
অটোরিকশার সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ৩
সর্বশেষ খবর
‘ইউএনওকে চমকায় দিবোনি, সে মরদও আছে’: মাদ্রাসার সভাপতিকে শিক্ষকের হুমকি
‘ইউএনওকে চমকায় দিবোনি, সে মরদও আছে’: মাদ্রাসার সভাপতিকে শিক্ষকের হুমকি
শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া-মধ্যপ্রাচ্যেও শ্রমবাজারে সমস্যা হচ্ছে: জামায়াত আমির
শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া-মধ্যপ্রাচ্যেও শ্রমবাজারে সমস্যা হচ্ছে: জামায়াত আমির
মামলা তদন্তের ক্ষমতা পেলো এপিবিএন, কাজ করবে মানবপাচার নিয়ন্ত্রণেও
মামলা তদন্তের ক্ষমতা পেলো এপিবিএন, কাজ করবে মানবপাচার নিয়ন্ত্রণেও
মানহীন ওষুধ ঠেকাতে বাড়ছে নজরদারি
মানহীন ওষুধ ঠেকাতে বাড়ছে নজরদারি
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি