চিকিৎসার মাঝেই দেশে ফিরে সবার দোয়া চাইলেন ইলিয়াস কাঞ্চন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ আগস্ট ২০২৬, ১৯:১২আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ২০:২৭

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকার পর সাময়িকভাবে দেশে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের চিকিৎসার মাঝেই তিনি দেশে ফিরেছেন।  

সোমবার (৩ আগস্ট) বিকালের একটি ফ্লাইতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।  

এর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে মেয়ে ও জামাতাকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর গত বছরের এপ্রিল থেকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। চিকিৎসাকালে তিনি মেয়ের বাসায় অবস্থান করেন এবং লন্ডনের একটি হাসপাতালে নিয়মিত চিকিৎসা নেন। গত বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি। পরে পরীক্ষায় তার ব্রেন ক্যানসার ধরা পড়ে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসার অংশ হিসেবে তিনি ১২ সপ্তাহ ধরে সপ্তাহে পাঁচ দিন করে ৬০টিরও বেশি কেমোথেরাপি গ্রহণ করেন। এরপর ধারাবাহিকভাবে দুই ধাপে ছয় মাসের ওরাল থেরাপি সম্পন্ন করেন। সব মিলিয়ে তিন ধাপে প্রায় একশ’টি কেমোথেরাপি নিতে হয়েছে  তাকে।  

তৃতীয় ধাপের থেরাপি শেষ হওয়ায় নিজের ইচ্ছাতেই দেশে ফিরেন কিংবদন্তি এই নায়ক। তার ছেলে মিরাজুল মইন জয় জানান, বাবা এখন আসছেন, তবে দেশে বেশি দিনের জন্য নেই। আবার তাকে ফেরত যেতে হবে, বাকি চিকিৎসা পূরণ করার জন্য। কিন্তু লেটেস্ট আপডেট হলো, ডাক্তার বললো তার টিউমার অনেকটুকু ছোট হয়ে আসছে। যেটা মানে আমি বলবো একটি সুসংবাদ এবং বাকি চিকিৎসার ওপর ডিপেন্ড করবে কতটুকু স্বাভাবিকভাবে তিনি আবার আগের মতো ফিরে আসতে পারেন। এই মাসেই আবার ফেরত যাওয়ার আমাদের ইচ্ছা আছে। কারণ তার নেক্সট এমআরআই মাথার স্ক্যান এগুলো খুব সম্ভবত মাসের শেষের দিকে আবার রাখা হয়েছে।  

/এসও/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার
ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, ‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে দিলেন বিশেষ বার্তা
দীর্ঘদিন অসুস্থ ইলিয়াস কাঞ্চন, তার ‘জনতা পার্টি’র কী খবর
সর্বশেষ খবর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার