চাঁদপুর-লক্ষ্মীপুর সেতুর সংযোগ সড়কের একাংশে ধস

চাঁদপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৬, ০৮:৩৫আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৮:৩৫

চাঁদপুর-লক্ষ্মীপুর সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে গাছতলা সংলগ্ন এলাকায় সেতুর দক্ষিণ পাশে প্রায় ১৫ মিটার সড়ক ধসে যাওয়ার ঘটনা ঘটে। এতে সেতু দিয়ে যানবাহন চলাচলে ঝুঁকি সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণের কারণে গাছতলা এলাকার সেতুর সংযোগ সড়কের কিছু অংশ দেবে যেতে শুরু করে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বুধবার দুপুরে সড়কের আরও বেশ কিছু অংশ ধসে পড়ে। ফলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

তবে পরিস্থিতি মোকাবিলায় সেতু এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর সড়ক বিভাগের কর্মকর্তারা। 
সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুততম সময়ের মধ্যে মেরামত কাজ সম্পন্ন করা হবে।

চাঁদপুর সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। দেবে যাওয়া অংশ বালু দিয়ে ভরাট শুরু করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুততম সময়ের মধ্যে মেরামত কাজ সম্পন্ন করা হবে।

/এফআর/
সম্পর্কিত
দুই বছর ধরে বন্ধ সড়কের নির্মাণকাজ, সেই রাস্তায় ধান লাগিয়ে দিলেন স্থানীয়রা
দুই দিনেই ধসে গেলো ৪ কোটি টাকার সড়ক
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন করার অঙ্গীকার
সর্বশেষ খবর
মাঠে গাননি জাতীয় সংগীত, শাস্তির ভয়ে অস্ট্রেলিয়ার নাগরিক হলেন ইরানের ২ ফুটবলার
মাঠে গাননি জাতীয় সংগীত, শাস্তির ভয়ে অস্ট্রেলিয়ার নাগরিক হলেন ইরানের ২ ফুটবলার
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
দেখে নিন ৫টি কড়া ফাউল
মেসিকে মারাত্মক ট্যাকল করে রামোস লাল কার্ড পেয়েছিলেন...   
কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে
কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা