প্রধানমন্ত্রীর সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয়ে বাবুনগর মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ আগস্ট ২০২৬, ১৩:২৪আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৩:২৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে ফটিকছড়ির নাজিরহাটের বাবুনগর মাদ্রাসা ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে র‍্যাব, পুলিশ, স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ (এসএসএফ) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাদ্রাসা এলাকায় অবস্থান নিয়েছেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরাও সার্বক্ষণিক নজরদারি করছেন।

রবিবার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম সফরের অংশ হিসেবে হেলিকপ্টারে করে ফটিকছড়িতে পৌঁছানোর পর নাজিরহাটের বাবুনগর এলাকায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বাবুনগর মাদ্রাসা এলাকায় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। প্রশাসনের অনুমতি ছাড়া কাউকে মাদ্রাসা এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সফর উপলক্ষে নির্ধারিত কার্ডধারী ব্যক্তি ও সংশ্লিষ্টদেরও একাধিক ধাপে নিরাপত্তা তল্লাশির পর মাদ্রাসায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আজ সকাল ১০টা থেকে ডগ স্কোয়াড দিয়ে পুরো মাদ্রাসা এরিয়া তল্লাশি করা হয়েছে। 

মাদ্রাসার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সন্দেহজনক ব্যক্তি ও বস্তু সম্পর্কে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। প্রধানমন্ত্রীর যাতায়াতের পথ এবং আশপাশের এলাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত বিশেষায়িত বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। মাদ্রাসা এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপরতা রয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। এতে হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের প্রায় ৭০ জন আলেম অংশ নেওয়ার কথা রয়েছে।

জেলা প্রশাসন থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাবুনগর মাদ্রাসা এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সফরের সময়সূচি ও নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্টদের নির্ধারিত নির্দেশনা মেনে চলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজারের মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
শিক্ষা খাতের সংস্কারে প্রয়োজন কারিগরি শিক্ষার অগ্রাধিকার 
শিক্ষা খাতের সংস্কারে প্রয়োজন কারিগরি শিক্ষার অগ্রাধিকার 
২০২৭ বিশ্বকাপ অনিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের?
২০২৭ বিশ্বকাপ অনিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের?
যশোরে বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামারের ৪০০ মুরগির মৃত্যুতে যমজ উদ্যোক্তার মাথায় হাত
যশোরে বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামারের ৪০০ মুরগির মৃত্যুতে যমজ উদ্যোক্তার মাথায় হাত
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু